
স্টাফ রিপোর্টারঃ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষকআলোচনা ও রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ড. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের সঞ্চালনায় রাজধানীর তোপখানা রোডের শিশুকল্লাণ পরিষদে এ অনুস্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও
জাতীয় ঢাকা প্রেস ক্লাব ট্রাস্ট সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন , প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ , কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ড. মোস্তফা দুলাল।
উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও বেগবান করতে পেশাজীবী সমাজকে দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি মিজানুর রহমান গ্রামসি বলেন, একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক অগ্রগতিতে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক প্রফেসর ড. মোস্তফা দুলাল বলেন, টেকসই উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পেশাজীবীদের গবেষণা, সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি অতিরিক্ত সচিব (অব:) ও জীবন বীমা কর্পোরেশেরন পরামর্শক শ্রী অসিত কুমার মুকুটমণি বলেন, পেশাজীবীদের দক্ষতা, সততা ও দায়বদ্ধতার সমন্বয়ই একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের উন্নয়নে পেশাজীবীদের নৈতিক নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান
সভাপতির বক্তব্যে জনাব সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের বিভিন্ন পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি জাতীয় ম্যাগাজিন অগ্নিবার্তার সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজ বিশ্লেষক মেফসুজার রহমান খান,
বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ, ইসলামী আলোচক (বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার)। মুফতি মাওলানা মূর্তাজা ইবনে মোস্তফা সালেহী, বাংলাদেশ মডেল প্রেস ক্লাব সভাপতি এফ রহমান রুপক, সাংবাদিক মো: ইমাম হোসেন, সাংবাদিক আব্দুল মা’বুদ জীবন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্হিত সকলের মাঝে ছাদে চাষাবাদের জন্য উন্নত জাতের সবজি বীজ বিতরণ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।














