শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জয়ন্তী মেডিকেল সেন্টার’। শুক্রবার বিকেল ৩টায় এক সমারোহের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে মেডিকেল সেন্টারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোসাইরহাটের সর্বসাধারণের দৌড়গোড়ায় আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জয়ন্তী মেডিকেল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানান্তরের ঝক্কি কমিয়ে স্থানীয় পর্যায়েই যেন সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জয়ন্তী মেডিকেল সেন্টারের এই আধুনিক যাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

জয়ন্তী মেডিকেল সেন্টারের মেডিকেল ডিরেক্টর ডা. মোঃ আবদুর রশিদ জানান,”গোসাইরহাটের রোগীদের অনেক সময় উন্নত চিকিৎসার জন্য, শরীয়তপুর জেলা শহর, রাজধানী বা দূরবর্তী শহরে যেতে হয়। আমরা চাই সেই ভোগান্তি দূর করে স্থানীয় পর্যায়েই আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কম খরচে সঠিক চিকিৎসা প্রদানই আমাদের অঙ্গীকার।”

Facebook
Twitter
LinkedIn
Email