অনলাইন ডেস্ক: গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ঘটা ভয়াবহ আগুনের ঘটনার প্রসঙ্গ টেনে সাবেক গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা সে সময় ১ হাজার ৩০০ ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছিলাম। কারণ ওইসব ভবন মন্ত্রণালয় অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি করা হয়নি। কিন্তু সেই ভবনগুলো ভাঙা সম্ভব হয়নি।
শনিবার (০২ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার হাতে দায়মুক্তির সংস্কৃতি ধ্বংস হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বড় বড় অপরাধীদের বিচার হয়েছে। সেক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু কিছু কিছু জায়গায় আরও কঠিন পদক্ষেপ নেওয়া দরকার।
২০১৯ সালে বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৭ জনের মৃত্যু হয়। সে সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন শ ম রেজাউল করিম। তিনি বলেন, বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পরে গণপূর্ত মন্ত্রণালয়ে কাজ করেছিলাম। তদন্ত করে ৬২ জনের বিরুদ্ধে আমরা রিপোর্ট দিয়েছিলাম। দুর্ভাগ্য সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি রিপোর্ট দেওয়ার পরও সবার বিরুদ্ধে মামলা হয়নি। তারপর চার্জশিট দেওয়ার সময় অনেককে বাদ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয় আজকে পর্যন্ত সে মামলার অভিযোগ গঠন হয়নি।
সরকার দলের এ সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরিতে ৫২ জন লোককে পুড়িয়ে হত্যা করা হলো (২০২১ সালে)। সে মামলার আসামিরা জেলে গেছে, সে বিচার আজ পর্যন্ত শুরু হয়নি। এ রকম অনেক ঘটনা আছে। এ জাতীয় অপরাধের সঙ্গে যারা জড়িত প্রয়োজনে আইন পরিবর্তন করে স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচার করতে হবে। নাহলে অন্যদের কাছে একটা মেসেজ যাবে না। আমরা সে সময় ১৩০০ ভবনকে চিহ্নিত করেছিলাম, যেগুলো গণপূর্ত মন্ত্রণালয় থেকে অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি করা হয়নি। কিন্তু সেগুলো ভাঙা সম্ভব হয়নি। এটাও এক প্রকার দায়মুক্তি দেওয়া।
এর আগে সংসদের বৈঠকের শুরুতে বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়। বৈঠকের শুরুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ওই ঘটনায় গভীর শোক এবং নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন।
১৩০০ ভবন চিহ্নিত করেছিলাম, কিন্তু ভাঙা সম্ভব হয়নি

এমটি/ এএটি
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: পানিসম্পদ মন্ত্রী
জয়ন্তী মেডিকেল সেন্টার উদ্বোধন, গোসাইরহাটে চিকিৎসাসেবার নতুন দিগন্ত
ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ
মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় মেধাবিকাশের
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
কুনমিংয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নিয়োজিত পেশাজীবীদের চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
কয়েক ঘণ্টায় কোম্পানি নিবন্ধনের লক্ষ্য, সিঙ্গাপুরের আদলে বদলাচ্ছে আরজেএসসি
শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত
চীনা কোম্পানির চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়তে হবে: শিক্ষামন্ত্রী
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডির সঙ্গে শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের সৌজন্য সাক্ষাৎ
শ্রীনগরে ইয়াবাসহ ‘কলা চোর’ স্বপন গ্রেপ্তার
সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন
নিজ খরচে ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিকুর রহমান কিরণ
দেশজুড়ে ৬ হাজার ক্ষুদ্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ
সখিপুরে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাস ৭৪.৪৪%