স্টাফ রিপোর্টার: পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।

বিকালে লক্ষীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রালী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

‎মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি ৪৮ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি নানা প্রতিকূলতা মোকাবেলা করে জনগণের পাশে থেকেছে।  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে  সরকার গঠনের ১ম দিন থেকে জনকল্যাণে কাজ করছে।

‎লক্ষ্মীপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নদীভাঙন, জলাবদ্ধতা ও পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানের পাশাপাশি লক্ষ্মীপুরের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎লক্ষীপুর জেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত রালী শহরের বিভিন্ন সডক পদক্ষিণ করে। এসময় জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Email